• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত

Published মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর:

​গোপালগঞ্জের মুকসুদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন।

​নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।

​আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে সাতটায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকার ‘সেবা গ্রীন ফিলিং স্টেশন’-এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাটে সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ম ১১-২৭৬৯) এবং একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১২-৬৯৯৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে সাতটার দিকে দাসেরহাট এলাকায় একটি পিকআপ ও ট্রাকের সংঘর্ষে মাসুদ রানা নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।


More News Of This Category