গণমাধ্যম

রাজনীতির সদরে-অন্দরে

রাজনীতির সদরে-অন্দরে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ১৮ আগস্ট

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজন
রাজনীতির সদরে-অন্দরে

আরও পড়ুন

প্রখ্যাত লেখক, সাংবাদিক ও সম্পাদক মারুফ কামাল খানের রচিত ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আগামী ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, কবি ও সম্পাদক আব্দুল হাই শিকদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন লেখক মারুফ কামাল খান। বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন অবস্থান করে অর্জিত তাঁর অভিজ্ঞতা ও নিজস্ব অনুভূতির প্রকাশ ঘটেছে এই বইটিতে। এতে সরকারের শীর্ষ পর্যায়ে থাকা ও না-থাকা ব্যক্তিদের ব্যক্তিজীবনের অনেক সূক্ষ্ম ও অজানা বিষয় তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাইদুর রাব্বী, প্রকাশক ও প্রধান নির্বাহী, সূচিপত্র।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বইটিতে দেশের রাজনীতি, রাজনৈতিক অঙ্গন এবং এর নেপথ্যের বিভিন্ন বিষয় লেখকের দীর্ঘ অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের আলোকে তুলে ধরা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সাহিত্য, সাংবাদিকতা ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানটির আয়োজন করছে সূচিপত্র।

এ বিভাগের আরও সংবাদ