• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Published বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযথ মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ‘বিজয় সভাকক্ষে’ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

  • ​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম
  • ​উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান
  • ​মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান
  • ​উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ
  • ​উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহম্মেদ
  • ​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম

​সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং মুকসুদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।


More News Of This Category