• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

সৌদি আরবে রমজান শুরু, বাংলাদেশে সিদ্ধান্ত আজ

Published মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তা :
মহিমান্বিত রমজানের চাঁদ সৌদি আরবে দেখা গেছে। ১৭ ফেব্রুয়ারি দেশটির পূর্বাঞ্চলে মাহে রমজানের চাঁদ দেখা যায়। দেশটির শীর্ষ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলে মঙ্গলবার প্রথম তারাবির নামাজ আদায় করেন দেশটির মুসলিম সম্প্রদায়। সেই হিসেবে আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার তারা প্রথম রোজার সেহরি গ্রহণ করবে।


এদিকে বাংলাদেশে রমজান কবে শুরু হবে, সে সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ধর্ম মন্ত্রণালয় বা ইসলামিক ফাউন্ডেশন। দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী সৌদি আরবের পরবর্তী দিনে রমজান শুরু হওয়ার দীর্ঘদিনের রেওয়াজ রয়েছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যাবে বুধবার মাগরিবের পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে।


এ বিষয়ে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মহোদয়। উপস্থিত থাকবেন বায়তুল মোকাররমের সম্মানিত খতিব ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।


এরই মধ্যে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।


More News Of This Category