• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাবের যৌথ অভিযানে কাশিয়ানীর আলোচিত মোকলেস হত্যা মামলার দুই আসামি আটক গোপালগঞ্জ জেলায় ১৯৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে সরকারি জমি দখলের দায়ে একজনের ১০ দিনের কারাদণ্ড মুকসুদপুরে এস.জে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জের শ্রমিক নেতা বাবু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড মুকসুদপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পথসভা গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এই নির্বাচন বেগম খালেদা জিয়ার অর্জন মুকসুদপুরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি

সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Published বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ বাদশাহ মিয়া

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ মাহবুব হাসান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।


হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সুলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রভাষক ডক্টর কবির উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাজু এবং ভূগোল বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান।


ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।


More News Of This Category