• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাবের যৌথ অভিযানে কাশিয়ানীর আলোচিত মোকলেস হত্যা মামলার দুই আসামি আটক গোপালগঞ্জ জেলায় ১৯৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে সরকারি জমি দখলের দায়ে একজনের ১০ দিনের কারাদণ্ড মুকসুদপুরে এস.জে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জের শ্রমিক নেতা বাবু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড মুকসুদপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পথসভা গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এই নির্বাচন বেগম খালেদা জিয়ার অর্জন মুকসুদপুরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি

শিমুল মিয়াকে কারাগারে প্রেরণ

Published বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

রোজবার্তা :

৮ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এজাহার ভুক্ত আসামী হিসেবে যাত্রাবাড়ী থানার উপ পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের আবেদনের প্রেক্ষিতে মহানগর হাকিম নানজিন আক্তার আশরাফুল আলম শিমুল এর জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামী পক্ষের আইনজীবী হিসেবে নাজমুল আলম ও এস এম শরিফুল আলম শুনানিতে অংশ নেন৷

শাহবাগ থানায় আটকরত অবস্থায় শিমুল মিয়া

গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আটককৃত আশরাফুল আলম শিমুল ইতোপূর্বে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ও মুকসুদপুর পৌরসভার সর্বশেষ নির্বাচিত মেয়র ছিলেন৷

সেই সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়ন জমা দিলে তা সমগ্র জেলার রাজনৈতিক অঙ্গনে সাড়া ফেলে৷ আজ তাকে কারাগারে প্রেরণে নিজ গ্রাম সহ পারিবারিক শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের মাঝে হতাশার চিত্র লক্ষনীয়৷ যদিও তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাকে অতিসত্ত্বর মুক্তির প্রদানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন৷


More News Of This Category