• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন

Published রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রোজবার্তাঃ

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সব ক্ষেত্রের মতো শিক্ষাখাতেও আমূল পরিবর্তন ঘটাতে চাচ্ছে। সরকারের এই স্বল্পমেয়াদী পরিকল্পনায় থাকছে বেশ কিছু আধুনিক উদ্যোগ:

১. ওয়ান টিচার, ওয়ান ট্যাব:

​নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ১৮০ দিনের কর্মপরিকল্পনায় শিক্ষকদের হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আগামী ৬ মাসের মধ্যে প্রথম পর্যায়ে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের হাতে ৫০ হাজার ট্যাব তুলে দেবে সরকার।

​শিক্ষকদের ডিজিটাল ডিভাইসে অভ্যস্ত করা, ইন্টার-অ্যাক্টিভ শিখন পদ্ধতি বাস্তবায়ন এবং ক্লাসরুমে তথ্যপ্রযুক্তির ব্যবহার শতভাগ নিশ্চিত করতেই এই প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে শিক্ষকদের ডাটাবেজ হালনাগাদের কাজ শুরু করেছে এবং দ্রুতই এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করা হবে। পরবর্তী ধাপে পূর্ণাঙ্গ এডুকেশন অপারেটিং সিস্টেমসহ এলএমএস (LMS), কনটেন্ট রিপোজিটরি, টিচিং-লার্নিং ম্যাটেরিয়ালস এবং ম্যানেজমেন্ট টুলস (শিক্ষার্থী মূল্যায়ন, উপস্থিতি ও ফলাফল তৈরি) সম্বলিত প্ল্যাটফর্ম প্রস্তুত করা হবে।

২. মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেম:

​শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে আগামী ১৮০ দিনের মধ্যে ২০ হাজার ক্লাসরুমে মাল্টিমিডিয়া সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে চালু থাকা মাল্টিমিডিয়া সিস্টেমগুলো পর্যবেক্ষণ ও সংস্কারের পাশাপাশি নতুন করে এই ২০ হাজার ক্লাসরুমকে প্রযুক্তির আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই সুবিধা:

​প্রাথমিকভাবে আগামী ১৮০ দিনের মধ্যে দেশের দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদান করা হবে। শিক্ষক মিলনায়তন, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও কমনরুমগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এই নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।


More News Of This Category