• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাবের যৌথ অভিযানে কাশিয়ানীর আলোচিত মোকলেস হত্যা মামলার দুই আসামি আটক গোপালগঞ্জ জেলায় ১৯৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে সরকারি জমি দখলের দায়ে একজনের ১০ দিনের কারাদণ্ড মুকসুদপুরে এস.জে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জের শ্রমিক নেতা বাবু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড মুকসুদপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পথসভা গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এই নির্বাচন বেগম খালেদা জিয়ার অর্জন মুকসুদপুরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি

র‍্যাবের যৌথ অভিযানে কাশিয়ানীর আলোচিত মোকলেস হত্যা মামলার দুই আসামি আটক

Published রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
র‍্যাব -এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচিত মোকলেস হত্যা মামলার দুই পলাতক আসামিকে আটক করা হয়েছে।


র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান সন্দেহভাজন দুই আসামিকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।


নিহত মোকলেস মোল্লা স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যক্তি। গত কিছুদিন আগে কাশিয়ানী উপজেলা এলাকায় দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র‍্যাব ও পুলিশের সমন্বিত টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে।


র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


এদিকে এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


More News Of This Category