• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন

Published রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের একটি ঘটনা সামনে এসেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে সেখানে পতাকা উত্তোলন করেন। এ সময় তাদের কোনো বাধার মুখে পড়তে হয়নি বলে জানা গেছে।


বিশ্বস্ত একটি সূত্রে প্রাপ্ত ভিডিওচিত্রে দেখা যায়, সাধারণ পোশাক পরা কয়েকজন ব্যক্তি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে সালাম জানান। ঘটনাটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে অগ্নিসংযোগ করা হয়। পরবর্তী সময়ে আগস্টজুড়ে সেখানে লুটপাটের ঘটনাও ঘটে। একই সময়ে রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং ধানমন্ডিতে দলটির সভাপতির কার্যালয়েও আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকে ভবনগুলো অনেকটাই অচল ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।


এর আগে, গত বছরের ১৩ নভেম্বর কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয় ভবনে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সুত্রঃ ভোরের কাগজ Live


More News Of This Category