• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাবের যৌথ অভিযানে কাশিয়ানীর আলোচিত মোকলেস হত্যা মামলার দুই আসামি আটক গোপালগঞ্জ জেলায় ১৯৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে সরকারি জমি দখলের দায়ে একজনের ১০ দিনের কারাদণ্ড মুকসুদপুরে এস.জে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জের শ্রমিক নেতা বাবু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড মুকসুদপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পথসভা গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এই নির্বাচন বেগম খালেদা জিয়ার অর্জন মুকসুদপুরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি

মুকসুদপুরে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Published বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬


বাদশাহ মিয়া | মুকসুদপুর (গোপালগঞ্জ) :


মুকসুদপুর উপজেলাতে দুই দিনব্যাপী ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল জাতি গঠনে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবক ও শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, প্রধান শিক্ষক রাকিবুল হাসান, রনধীর সরকার, মো. লুলু হোসেন মুন্সী, শওকত আলী মিয়া, মো. গোলাম মওলা, সুপার মো. ওয়াহিদুজ্জামান, মো. আশরাফউজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।


More News Of This Category