• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাবের যৌথ অভিযানে কাশিয়ানীর আলোচিত মোকলেস হত্যা মামলার দুই আসামি আটক গোপালগঞ্জ জেলায় ১৯৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে সরকারি জমি দখলের দায়ে একজনের ১০ দিনের কারাদণ্ড মুকসুদপুরে এস.জে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জের শ্রমিক নেতা বাবু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড মুকসুদপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পথসভা গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এই নির্বাচন বেগম খালেদা জিয়ার অর্জন মুকসুদপুরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি

মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে সরকারি জমি দখলের দায়ে একজনের ১০ দিনের কারাদণ্ড

Published বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ বাদশাহ মিয়া

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সরকারি জায়গার গাছ কাটা ও সেখানে অবৈধভাবে দেয়াল নির্মাণের দায়ে মো: জাফর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


দণ্ডপ্রাপ্ত জাফর শেখ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শাশুনীয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গোবিন্দপুর ইউনিয়নের শাশুনীয়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, পুরাতন মুকসুদপুর ও পশারগাতী ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মো: জাফর শেখ সরকারি জায়গার গাছ কর্তন করে সেখানে দেয়াল নির্মাণ করেছেন, যা দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও জানান, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category