• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

মুকসুদপুরে নিখোঁজের তিন মাস পর পুকুর থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

Published সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বাদশাহ মিয়া:

​গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন মাস পর একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে মোঃ তৌহিদুল ইসলাম মোল্যা (৩০) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​সোমবার (১৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার ভাকুড়ি গ্রামের সুমন মন্ডলের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

​নিহত তৌহিদুল মোল্যা উপজেলার লতিফপুর গ্রামের আক্তার আলী মোল্লার ছেলে।

​ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ি থেকে বের হন তৌহিদুল। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ সাকিব শেখ নামে একজনকে গ্রেপ্তার করে।

​সোমবার দুপুরে সুমন নামে এক ব্যক্তি ওই পুকুর পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার মধ্যে গলিত মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

​তিনি আরও জানান, পরিবারের সদস্যরা মরদেহটি তৌহিদুল মোল্যার বলে শনাক্ত করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


More News Of This Category