• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

মুকসুদপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পথসভা

Published মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ বাদশাহ মিয়া

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক জনাকীর্ণ পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,

অতীতে তাদের দলের ওপর যা কিছু ঘটেছে, দলের পক্ষ থেকে তা ক্ষমা করে দেওয়া হয়েছে। তিনি জানান, জামায়াত প্রতিহিংসার রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়াবে না—এই অঙ্গীকার অতীতেও অক্ষরে অক্ষরে পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে রাজধানী ঢাকায় ফেরার পথে তিনি এই পথসভায় অংশ নেন। মঙ্গলবার সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জামায়াত আমিরের আগমন উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হতে থাকেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের রাজনীতিতে সহনশীলতা ও নৈতিকতার চর্চা জরুরি। জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের পাশে থেকে সৎ ও আদর্শভিত্তিক রাজনীতি চালিয়ে যেতে হবে।

পথসভাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।


স্থানীয় সূত্র জানায়, জামায়াত আমিরের আগমন ঘিরে এলাকায় জনসমাগম দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে পথসভা সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


More News Of This Category