বাদশাহ মিয়া , মুকসুদপুর (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ‘বিজয় সভাকক্ষে’ এই সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন:
এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ, উদযাপনের কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।