• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

মুকসুদপুরে আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

Published রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তা:

সারা দেশে বিচ্ছিন্নভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলনের ধারাবাহিকতা আজ ২২ ফেব্রুয়ারি, রবিবার, গোপালগঞ্জের মুকসুদপুরে দেখা গেছে।

আজ সকালে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহমেদ রাজ ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সমন্বয়ে অজ্ঞাত দুই-তিনজনকে সঙ্গে নিয়ে মুকসুদপুর উপজেলার চৌরঙ্গী ঈদগাঁ মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়ের সাইনবোর্ডের পাশে পতাকা উত্তোলন করা হয়। এ সময় তোলা ছবি মুহূর্তেই স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে তাদের কাউকে আর দেখা যায়নি।

উল্লেখ্য, ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত হওয়ায় মুকসুদপুর উপজেলা কার্যালয়টি গত ১৯ মাস ধরে তালাবদ্ধ ও কার্যক্রমবিহীন রয়েছে।


More News Of This Category