• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

Published বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়া | মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে হারুন গাজী (৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


দণ্ডপ্রাপ্ত হারুন গাজী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১২ ধারায় অভিযুক্ত হারুন গাজীকে এ দণ্ড প্রদান করা হয়।


তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি কাটা ও ফসলি জমি নষ্টের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category