বাদশাহ মিয়া
গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনুমোদনহীন দুটি মিনি পাম্প মেশিনও জব্দ করা হয়।
শনিবার (২৮ মার্চ) মুকসুদপুর উপজেলা সদর ও বনগ্রাম বাজারসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির।
সকালে মুকসুদপুর সদর বাজার থেকে শুরু হওয়া এই অভিযানে পেট্রোলিয়াম আইন ২০১৬ এবং এলপিজি বিধিমালা ২০০৪ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন:
জরিমানার পাশাপাশি তেলের ব্যবসায় ব্যবহৃত দুটি অবৈধ মিনি পাম্প মেশিন জব্দ করা হয়। এছাড়াও অভিযান চলাকালে বিভিন্ন তেলের পাম্পের মজুদ পরিস্থিতি যাচাই করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জননিরাপত্তা বিঘ্নিত করে রাস্তার পাশে ইট, বালু ও গাছ রাখায় সংশ্লিষ্টদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মুকসুদপুর থানার এস আই অনক কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, “ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল ও গ্যাস মজুদ করা জননিরাপত্তার জন্য বড় হুমকি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”