রোজবার্তা:
একসময়ের ছাত্রনেতা, পরবর্তীতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় ফিনিক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
জানা যায়, ৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী সময় থেকে তিনি ভারতে অবস্থান করছিলেন। পরে তাঁর স্ত্রীও দেশত্যাগ করে স্বামীর সঙ্গে সেখানে থাকতেন। কয়েকদিন আগে ভিপি জোয়াহের মৃত্যুবরণ করলেও আইনি প্রক্রিয়ার কারণে তাঁর মরদেহ দেশে আনতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন তাঁর ভাই, ইউপি চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার।