রোজবার্তা:
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ২৮ ফেব্রুয়ারি (শনিবার) প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার পার্টিতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ইফতার পার্টিতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র প্রদান করেন। পরবর্তীতে জামায়াতের আমির প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতার পার্টিতে উপস্থিত থাকার অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি প্রদান করেন।