• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

নির্বাচনী প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু

Published বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকা বিভাগের ১৩টি আসনে মোট ১৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়।


নির্বাচনী তফসিল অনুযায়ী আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
মনোনয়নপত্র প্রত্যাহারকারী ১৯ জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলের জোটের প্রার্থী বলে জানা গেছে। এতে করে সংশ্লিষ্ট আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতার চিত্র কিছুটা স্পষ্ট হয়েছে।


এদিকে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রতীক বরাদ্দসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সামগ্রিক পরিবেশ সন্তোষজনক এবং তফসিল অনুযায়ী সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে।


নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা মাঠে নামবেন এবং ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রচার-প্রচারণা জোরদার করবেন।


More News Of This Category