• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

তীব্র প্রতিকূলতায়ও শক্ত অবস্থান, গোপালগঞ্জ-১ এ নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবির মিয়া

Published শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তা
মাত্র দুই বছরের ব্যবধানে পরপর দুইটি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় রাখলেন কাবির মিয়া। বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দশ মাস ধরে কারাগারে থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গোপালগঞ্জ-১ আসনে উল্লেখযোগ্য ভোট অর্জন করেছেন।


গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মোট ৫৩,৯৬১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। নির্বাচনে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী মো. সেলিমুজ্জামান মোল্লা, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। কাবির মিয়ার প্রাপ্ত ভোট বিজয়ী প্রার্থীর তুলনায় প্রায় ১৫ হাজার কম।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুকসুদপুর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এবং গোপালগঞ্জ-১ আসনের সর্বশেষ দুই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাবির মিয়া তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছেন। দীর্ঘ কারাবাস, সশরীরে প্রচারণায় অংশগ্রহণ করতে না পারা, সীমিত সাংগঠনিক কার্যক্রম এবং প্রতিপক্ষ প্রার্থীর তুলনায় নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তাঁর প্রাপ্ত ভোট উল্লেখযোগ্য বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।


নির্বাচনে পরাজিত হলেও ফলাফলকে রাজনৈতিকভাবে ইতিবাচক হিসেবেই দেখছেন তাঁর সমর্থকরা। তারা আশা প্রকাশ করেছেন, শিগগিরই কাবির মিয়া মুক্ত হয়ে সক্রিয় রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন এবং ভবিষ্যতে আরও শক্ত অবস্থান তৈরি করবেন।


এদিকে, কাবির মিয়ার পরিবার গোপালগঞ্জ-১ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর মুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।


More News Of This Category