• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাবের যৌথ অভিযানে কাশিয়ানীর আলোচিত মোকলেস হত্যা মামলার দুই আসামি আটক গোপালগঞ্জ জেলায় ১৯৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে সরকারি জমি দখলের দায়ে একজনের ১০ দিনের কারাদণ্ড মুকসুদপুরে এস.জে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জের শ্রমিক নেতা বাবু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড মুকসুদপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পথসভা গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এই নির্বাচন বেগম খালেদা জিয়ার অর্জন মুকসুদপুরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি

গোপালগঞ্জ–১ আসনে স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম

Published বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী একাংশ) সংসদীয় আসন নং ২১৫-এ প্রার্থীদের দাখিলকৃত হলফনামা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম আনিসুল ইসলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।

নির্বাচনী হলফনামা সূত্রে জানা গেছে, এম আনিসুল ইসলাম মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রাম এলাকার বাসিন্দা। তাঁর বয়স ৬৩ বছর। তিনি স্নাতক ডিগ্রিধারী এবং পেশায় একজন ব্যবসায়ী। স্থানীয়ভাবে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত।

হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া, ব্যবসা, চাকরি ও কৃষি খাত। এর মধ্যে বাড়ি ভাড়া থেকে তাঁর বার্ষিক আয় ৬৩ লাখ ৬২ হাজার ৩৩৫ টাকা। পাশাপাশি ব্যবসা থেকে ৭২ লাখ ৬৩ হাজার ৮৮৭ টাকা, চাকরি থেকে ৬ লাখ টাকা এবং কৃষি খাত থেকে ২ লাখ ৫০ হাজার ৭২০ টাকা আয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের আয়কর বিবরণী অনুযায়ী, এম আনিসুল ইসলাম বার্ষিক মোট আয় ১ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৫৬৯ টাকা। একই বিবরণীতে তাঁর মোট ঘোষিত সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১৮ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর অংশগ্রহণে গোপালগঞ্জ–১ আসনের নির্বাচনী সমীকরণে কিছুটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সূত্র: নির্বাচনী হলফনামা ও অন্যান্য সূত্র


More News Of This Category