• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাবের যৌথ অভিযানে কাশিয়ানীর আলোচিত মোকলেস হত্যা মামলার দুই আসামি আটক গোপালগঞ্জ জেলায় ১৯৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে সরকারি জমি দখলের দায়ে একজনের ১০ দিনের কারাদণ্ড মুকসুদপুরে এস.জে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জের শ্রমিক নেতা বাবু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড মুকসুদপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পথসভা গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এই নির্বাচন বেগম খালেদা জিয়ার অর্জন মুকসুদপুরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি

গোপালগঞ্জ–১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল

Published মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফুল আলম। এ আসনের সংসদীয় আসন নম্বর ২১৫।

নির্বাচনী হলফনামা সূত্রে জানা গেছে, আশরাফুল আলমের প্রার্থিতা সংক্রান্ত আপিল সম্পন্ন হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এখনো তার কোনো প্রতীক বরাদ্দ হয়নি।

হলফনামায় উল্লেখ করা হয়, প্রার্থী আশরাফুল আলমের বাড়ি মুকসুদপুর উপজেলার গোপিনাথপুর এলাকায়। তার বয়স ৪৬ বছর। তিনি শিক্ষাগতভাবে স্নাতক পাস এবং পেশায় একজন ব্যবসায়ী।

মামলা সংক্রান্ত তথ্যে দেখা যায়, তার বিরুদ্ধে মোট ৪টি মামলা রয়েছে। তবে এসব মামলায় এখনো চার্জ গঠন হয়নি। বর্তমানে তিনি ৫ দিন ধরে কারাগারে রয়েছেন। 

আয় ও সম্পদের বিবরণীতে বলা হয়, তার বার্ষিক আয়ের উৎসের মধ্যে রয়েছে কৃষি খাত থেকে ১ লাখ টাকা এবং ব্যবসা থেকে ১ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া তার কাছে ১০ ভরি স্বর্ণ রয়েছে। ২০২৬ সালের আয়কর বিবরণী অনুযায়ী, তার বার্ষিক আয় ৩ লাখ ৭৭ হাজার টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৯ লাখ ৬০ হাজার টাকা।

রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতায় আশরাফুল আলম মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছিলেন।

উল্লেখ্য, এসব তথ্য প্রার্থীর দাখিলকৃত নির্বাচনী হলফনামা ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে।


More News Of This Category