• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী মোঃ সেলিমুজ্জামান মোল্লা

Published বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী একাংশ) সংসদীয় আসন নং ২১৫ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ সেলিমুজ্জামান মোল্লা। তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচনে তাঁর দলীয় প্রতীক ধানের শীষ।

নির্বাচনী হলফনামা সূত্রে জানা গেছে, মোঃ সেলিমুজ্জামান মোল্লা কাশিয়ানী উপজেলার পশ্চিম মাঝিগাতী এলাকার বাসিন্দা। তাঁর বয়স ৫৫ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী।

হলফনামা অনুযায়ী, তাঁর নামে মোট ১৬টি মামলা রয়েছে। বার্ষিক আয়ের উৎস হিসেবে তিনি কৃষি খাত থেকে ১ লাখ ৭৬ হাজার টাকা এবং ব্যবসা থেকে ২ লাখ ৫৬ হাজার টাকা আয়ের তথ্য দিয়েছেন। এছাড়া তাঁর কাছে ৩০ ভরি স্বর্ণ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের আয়কর বিবরণী অনুযায়ী তাঁর বার্ষিক আয় ১ লাখ ৮৮ হাজার ৫৯৮ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৩৯ টাকা।

রাজনৈতিক জীবনে মোঃ সেলিমুজ্জামান মোল্লা বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনী প্রচারণা শুরু হলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, এসব তথ্য প্রার্থীর দাখিলকৃত নির্বাচনী হলফনামা ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে।


More News Of This Category