• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুল হামিদ

Published বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী একাংশ) সংসদীয় আসন নং ২১৫ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুহাম্মদ আব্দুল হামিদ। নির্বাচনে তাঁর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

নির্বাচনী হলফনামা সূত্রে জানা গেছে, মুহাম্মদ আব্দুল হামিদ গোপালগঞ্জ জেলার খানাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বয়স ৭৭ বছর। শিক্ষাগত যোগ্যতা কামিল এবং পেশাগত জীবনে তিনি একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।

হলফনামা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। বার্ষিক আয়ের উৎস হিসেবে তিনি বাড়ি ভাড়া থেকে ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা, কৃষি খাত থেকে ১৩ হাজার ৫২৫ টাকা আয় করেন। এছাড়া তাঁর কাছে ৩ লাখ টাকা নগদ অর্থ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আয়কর বিবরণী অনুযায়ী তাঁর বার্ষিক আয় ২ লাখ ৯২ হাজার ৭৬৫ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৬৬ লাখ ৮১ হাজার ৯২৬ টাকা।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন মুহাম্মদ আব্দুল হামিদ এলাকায় একজন প্রবীণ আলেম ও রাজনীতিক হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণে গোপালগঞ্জ–১ আসনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এসব তথ্য প্রার্থীর দাখিলকৃত নির্বাচনী হলফনামা ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে।


More News Of This Category