রোজবার্তাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (আসন নং ২১৫) নির্বাচনী এলাকায় বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো: সেলিমুজ্জামান মোল্লা। গতকালের নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো: কবির মিয়াকে পরাজিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফল অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১৯,১১,৭৯। এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মো: সেলিমুজ্জামান মোল্লা পেয়েছেন ৬৯,৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: কবির মিয়া (ট্রাক প্রতীক) পেয়েছেন ৫৪,৩২৯ ভোট।
নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীদের প্রাপ্ত ভোট নিচে দেওয়া হলো:
নির্বাচন কমিশনের তথ্যমতে, গোপালগঞ্জ-১ আসনে মোট ভোটারের সংখ্যা ৩,৯৯,৯১০ জন। এর মধ্যে সর্বমোট ভোট সংগৃহীত হয়েছে ১৯,৮৪৪৭টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৬,৬৬৮। আসনে গড় ভোটের হার ৪৯.৬৭ শতাংশ।
রিটার্নিং অফিসার মো: আরিফুজ্জামান স্বাক্ষরিত এই ফলাফলকে প্রাথমিক বেসরকারি ফলাফল হিসেবে ঘোষণা করা হয়েছে। চুড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের আনুষ্ঠানিক গেজেটের অপেক্ষা করা হচ্ছে।