নিউজ ডেস্ক:
গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিজানুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জাকির হোসেন (জনতার দল), মো. সেলিমুজ্জামান (বিএনপি), আশ্রাফুল আলম শিমুল, এম এ কাইয়ুম খান, এম আনিসুল ইসলাম, সুলতান জামান খান ও নাজমুল আলম (স্বতন্ত্র), মাওলানা আব্দুল হামিদ (জামায়াতে ইসলামী), মো. কাবির মিয়া (গণঅধিকার পরিষদ), নীরোদ বরন মজুমদার (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবি), ইমরান হোসেন আফসারী (খেলাফত মজলিস) এবং আল আমিন (এবি পার্টি)।
গোপালগঞ্জ-2 (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহামুদ হাসান (জাকের পার্টি), আজমল হোসাইন (জামায়াতে ইসলামী), শোয়াইব ইব্রাহিম (খেলাফত মজলিস), ডা. কে এম বাবর (বিএনপি), এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম, মশিউর রহমান, উৎপল বিশ্বাস, কামরুজ্জামান ভূঁইয়া, শিপন ভূঁইয়া ও রনি মোল্লা (স্বতন্ত্র), শাহ মফিজ (গণফোরাম), তসলিম হোসাইন সিকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং দ্বীন মোহাম্মদ (গণঅধিকার পরিষদ)।
গোপালগঞ্জ-3 (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আবুল বশার দাড়িয়া (গণঅধিকার পরিষদ), মারুফ শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এস এম জিলানী (বিএনপি), এম এম রেজাউল করিম (জামায়াতে ইসলামী), মো. আরিফুল দাড়িয়া (জাতীয় নাগরিক পার্টি), শেখ সালাউদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি), আ. আজিজ ও আলী আহমেদ (বাংলাদেশ খেলাফত মজলিস), হাবিবুর রহমান (স্বতন্ত্র), গোবিন্দ চন্দ্র প্রামাণিক (স্বতন্ত্র), রওশন আরা (স্বতন্ত্র) এবং দুলাল চন্দ্র বিশ্বাস (গণফোরাম)।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।