• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাবের যৌথ অভিযানে কাশিয়ানীর আলোচিত মোকলেস হত্যা মামলার দুই আসামি আটক গোপালগঞ্জ জেলায় ১৯৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে সরকারি জমি দখলের দায়ে একজনের ১০ দিনের কারাদণ্ড মুকসুদপুরে এস.জে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জের শ্রমিক নেতা বাবু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড মুকসুদপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পথসভা গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এই নির্বাচন বেগম খালেদা জিয়ার অর্জন মুকসুদপুরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু

Published শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (আজ) রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান শিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)।


মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে একটি বেড়া দেওয়া ছিল। ওই বেড়ার তারে বিদ্যুৎ লিকেজ থাকায় প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে ছুটে যান তার দাদি রাহেলা বেগম। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।


স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় সাইফানকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।


More News Of This Category