• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

কবিতাঃ ভুতের তালুক

Published রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

কবিঃ রনো খন্দকার

ভুতে পুতে মিলে মিশে, গড়ছে ভুতের তালুক।
বেচে থেকেও মৃত মানুষ, গন্ধ শুকে ভাল্লুক।
অন্ধ চোখে রঙিন চশমা,দিন বদলের গান।
চোর ডাকাত মুক্ত স্বাধীন, পাপীর বড় মান।
ঘটিরাম তাই ঘটা করে,আদায় করছে কাম
আমজনতা আটি গুনে, পায় না ভাগে আম।
বানর গলায় মুক্তোমালা, শিয়াল মুরগির রক্ষী
বক ধার্মিক বেজায় খুশি, বোবা কালা সাক্ষী।
ধ্যান ধরেছে গাধার পাল, জ্ঞান বিলোবে তারা
দিন দুপুরে দেখছি চোখে,আকাশ ভরা তারা।
কেউ চিৎ কেউবা কাৎ,কেউ খাচ্ছে ডিগবাজি
হুজুগ বুঝে সুযোগ খুজে,জিলাপি নিচ্ছে ভাজি।

মঞ্চ সাজে রঙ তামাশায়, ভুতে পুতের কীর্তি
মগজ ছাড়া মাথা যাদের, তারাই মান্য মুর্তি।
ভুতে পুতে গান ধরেছে, তাল ধরিতে বাধ্য।
তাদের নামে গুনগানে, লিখতে হবে পদ্য।
মানুষ ধরো, মানুষ মারো, মানুষ মারা বৃত্তি।
ভুতেপুতের বাচ্চা পুষে, ভয়ংকর এক প্রেত্নী।
ভীতুর ডিমে হিম হিম, ভুতের তালুক দিন
সূর্য উঠলেও রাত ছুটে না,বাজে যাদুর বীন।


More News Of This Category