• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

ই-মিউটেশন ওয়েবসাইটে জেলার মধ্যে প্রথম অবস্থানে মুকসুদপুর

Published বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জ জেলার মধ্যে মুকসুদপুর উপজেলা প্রথম অবস্থানে থাকায় ভূয়সী প্রশংসায় ভাসছেন, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত।

জানা যায়, ই-মিউটেশন ওয়েবসাইটে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে মুকসুদপুর উপজেলা সবসময়ই চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ছিল। বর্তমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতের এ উপজেলায় যোগদানের পরে, তাঁর নিরলস প্রচেষ্টায় মুকসুদপুর উপজেলা প্রথম অবস্থানে আছে। এ নিয়ে সাধারণ মানুষ এবং সুশীল সমাজে ভূয়সী প্রশংসায় ভাসছেন বর্তমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

এবিষয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বলেন, আমি যোগদানের পর থেকে ই-মিউটেশন ওয়েবসাইটে মুকসুদপুরকে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে ০৪/০৫ অবস্থানে সবসময় পেয়েছি। মান্যবর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ইউএনও স্যারের দিকনির্দেশনা ও আমার উপজেলা ভূমি পরিবারের সদস্যবৃন্দের নিরলস পরিশ্রমে বর্তমানে মুকসুদপুর উপজেলা গোপালগঞ্জ জেলার মধ্যে ১ম অবস্থানে আছে। আমি এই ১ম অবস্থান ধরে রাখতে চাই ও উপজেলাবাসীর মাঝে ভূমি সেবা আরো কার্যকরভাবে পৌঁছে দিতে চাই। মুকসুদপুর উপজেলার জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কাগজপত্র ঠিক থাকলে আমি ১ দিনেই নামজারি করে দেই। নামজারির মোট ফি-১১৭০ টাকা, যার পুরোটাই অনলাইন ভিত্তিক।


More News Of This Category