• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

আল-আকসায় ৫০ হাজার ফিলিস্তিনির তারাবি আদায়

Published মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে রবিবার সন্ধ্যায় প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মুসল্লি জেরুজালেমের পুরনো নগরীতে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে এশা ও তারাবির নামাজ আদায় করেছেন।


জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সামরিক চেকপোস্ট ও মসজিদের প্রবেশপথে কঠোর পরিচয় যাচাই সত্ত্বেও বিপুল সংখ্যক মুসল্লি নামাজে অংশ নেন।


গত বুধবার থেকে শুরু হওয়া রমজান মাস ফিলিস্তিনিরা পালন করছেন অধিকৃত পশ্চিম তীরে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে। সেখানে বসতি স্থাপনকারীদের হামলা, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ও গ্রেপ্তারের ঘটনা অব্যাহত রয়েছে।
ওয়াফা সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, সম্প্রতি তিনশোর বেশি জেরুজালেমবাসীকে রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।


এদিকে, জেরুজালেমে নিরাপত্তা জোরদার করে ইসরায়েলি বাহিনী মসজিদে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীদের প্রবেশ সীমিত করা হয়েছে।


রমজান শুরুর পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি আল আকসা মসজিদে নামাজ আদায়ের আশায় কালান্দিয়া ও বেথলেহেমসহ বিভিন্ন সামরিক চেকপয়েন্টে দীর্ঘ সময় অপেক্ষা করছেন।


More News Of This Category