• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জের শ্রমিক নেতা বাবু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

Published বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ
২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে নিজ বাসায় ফেরার পথে ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হন গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাবু। কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মোল্লীপাড়ার বাসায় ফেরার পথে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় একদল হামলাকারী। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।


চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রইহুল ইসলাম মামলার রায় ঘোষণা করেন।


নিহত বাবুর ভাই জসু শেখের দায়ের করা মামলায় মোট ২০ জন আসামির সাজা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আদালতে উপস্থিত ছিলেন ১৮ জন। পলাতক থাকা দুই আসামি গ্রেপ্তার হলে তাদের সাজা কার্যকর করার নির্দেশ দেন আদালত।
রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


মামলার সূত্রে জানা যায়, ঘটনার দুই দিন পর অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি ২০১৬ গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ মো. দেলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তীতে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করা হয়।


দশ বছর আগে সংঘটিত এই হত্যাকাণ্ডে অবশেষে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নিহত বাবুর পরিবার ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে।


More News Of This Category