• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাবের যৌথ অভিযানে কাশিয়ানীর আলোচিত মোকলেস হত্যা মামলার দুই আসামি আটক গোপালগঞ্জ জেলায় ১৯৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে সরকারি জমি দখলের দায়ে একজনের ১০ দিনের কারাদণ্ড মুকসুদপুরে এস.জে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জের শ্রমিক নেতা বাবু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড মুকসুদপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পথসভা গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এই নির্বাচন বেগম খালেদা জিয়ার অর্জন মুকসুদপুরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি

গোপালগঞ্জ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল

Published সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করে প্রাথমিকভাবে বাতিল হওয়া ও আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরে পাওয়া আশরাফুল আলম শিমুলের নির্বাচন অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। টানা তিনবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং বর্তমান প্রেক্ষাপট তাকে আলোচনার কেন্দ্রে এনেছে।

শিমুল মিয়া এর আগে ২০০৯ সালে মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ মুকসুদপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন। স্থানীয় সরকার কাঠামোর ভেতরে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা তাকে এলাকার ভোটারদের কাছে পরিচিত করে তুলেছে।

প্রাথমিক রাজনৈতিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছিল, এবারের সংসদ নির্বাচনে শিমুল মিয়ার প্রার্থী হওয়ার সম্ভাবনা সীমিত। তবে ৫ আগস্ট পরবর্তী বৈষম্যবিরোধী মামলায় তার আসামি হওয়া এবং একই সময়ে গোপালগঞ্জ–১ আসনের আলোচিত নেতা তম মো. কাবির মিয়ার দীর্ঘ কারাবাস—এই দুই বিষয় নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করে।

সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি দলীয় রাজনীতির বাইরে অবস্থান এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতা শিমুল মিয়াকে একটি স্বতন্ত্র বিকল্প হিসেবে তুলে ধরতে পারে। তবে একই সঙ্গে জাতীয় রাজনীতির মেরুকরণ এবং শক্তিশালী দলীয় কাঠামোর প্রভাব তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মনোনয়নপত্র বাতিলের পর আপিলের প্রস্তুতির মধ্যেই ঢাকায় তার গ্রেপ্তার হওয়ার ঘটনাটি নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। পর্যবেক্ষকদের মতে, এ ঘটনা ভোটের সমীকরণে সহানুভূতির আবহ তৈরি করতে পারে, তবে এর বাস্তব প্রভাব নির্ভর করবে আইনি প্রক্রিয়া ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর।

বর্তমানে শিমুল মিয়ার প্রার্থিতা আপিলের মাধ্যমে ফিরে পাওয়া এবং আইনি অবস্থান গোপালগঞ্জ–১ আসনের নির্বাচনী সমীকরণে কী ভূমিকা রাখবে—সেদিকেই নজর স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনৈতিক মহলের। বিশ্লেষকদের মতে, তার অংশগ্রহণ শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে, তা নির্ধারিত হবে ভোটের মাঠে বিকল্প শক্তি হিসেবে ভোটাররা তাকে কতটা গ্রহণ করেন, তার ওপর।


More News Of This Category