• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

মুকসুদপুরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

Published বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬


বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের রুইতার বিলে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, কহলদিয়া গ্রামের মন্টু মোল্লা দীর্ঘদিন ধরে রুইতার বিলে দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও পুকুরে সবকিছু স্বাভাবিক ছিল। তবে গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুকুরে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরে থাকা রুই, কাতল, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।
মন্টু মোল্লা জানান, এ ঘটনায় তার প্রায় পাঁচ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি এটিকে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিত ক্ষতিসাধন বলে দাবি করেন।
এ ঘটনায় মন্টু মোল্লা বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ইসরাফিল শেখ, আসাদ কাজী ও রফিক শেখ—এই তিনজনের নাম উল্লেখ করেন।
এ বিষয়ে মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মৎস্য চাষিরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, এভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন শুধু একজন চাষির ক্ষতি নয়, বরং পুরো এলাকার মৎস্য খাতের জন্য হুমকিস্বরূপ।


More News Of This Category